আজ ৩৪ বছর বয়সী মিডফিল্ডার কাসেমিরোকে দলে নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে মায়ামি ইন্টারন্যাশনাল। ক্লাবটির দলীয় প্রতিবেদক হোসে আরমান্দো দলবদলের বিস্তারিত জানিয়েছেন।

প্রতিবেদক লিখেছেন, মায়ামি ইন্টারন্যাশনালে ৫ নম্বর জার্সি পরবেন কাসেমিরো। কাজের ভিসার অনুমোদনের অপেক্ষায় থাকায় তিনি এখনই মাঠে নামতে পারবেন না। চুক্তির মেয়াদ ২০২৭ মৌসুম পর্যন্ত; সেটি ২০২৯ মৌসুম পর্যন্ত বাড়ানোর বিকল্পও রয়েছে।
ব্রাজিলিয়ান খেলোয়াড়টির চুক্তির সুনির্দিষ্ট বিবরণ এখনো প্রকাশ করেনি ক্লাব। জানা গেছে, তিনি মনোনীত খেলোয়াড় বা ডিপি হিসেবে যোগ দেননি।
মনোনীত খেলোয়াড় বলতে এমন খেলোয়াড়কে বোঝায়, যাঁর বেতন দলের বেতনসীমা ছাড়িয়ে যেতে পারে। মেজর লিগ সকারের প্রতিটি দলে সর্বোচ্চ তিনজন এমন বিশেষ খেলোয়াড় থাকতে পারেন।
বাংলা তথ্য[0]